আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ বহু, মৃত ৩

0
118

আনন্দপুরে আরবানার মত অভিজাত আবাসনের পাশে নাজিরাবাদে জোড়া এখনও পর্যন্ত ৩ জনের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ বহনকারী ব্যাগে করে ঝলসানো দেহ বার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর ওই গুদামে অন্তত ২০ থেকে ২২ জন আটকে পড়েছিলেন। জেসিবি দিয়ে কারখানার ভাঙার কাজ শুরু হয়েছে। রাতে যাতে উদ্ধার কাজ ব্যহত না হয় তারজন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে। রবিবার রাত ৩টে নাগাদ ডেকরেটার্সের গুদাম থেকে আগুন ছড়িয়েছে খাবার ডেলিভারি সংস্থার গুদামে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আগুন লাগার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ২০ জনের।