গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৮

    আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৮

    0
    45
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আনন্দপুরে আরবানার মত অভিজাত আবাসনের পাশে নাজিরাবাদে জোড়া অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ বহনকারী ব্যাগে করে ঝলসানো দেহ বার করা হয়েছে। আগুনে পুড়ে ঝলসে চেনা যাচ্ছে না মুখ!

    যার দরুণ দেহ সনাক্তকরণ সম্ভব হচ্ছে না। এদিকে প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন আনন্দপুরের অনেকেই। তাই দেহ পাঠানো হচ্ছে ডিএনএ পরীক্ষার জন্য। রাতেও ধ্বংসস্তূপের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গিয়েছিল। রাতেও সেই আগুন নেভানোর কাজ করেছেন দমকল কর্মীরা। মঙ্গলবার সকালেও ধ্বংসস্তূপের ভিতরে কোথাও কোথাও ধিকিধিকি আগুন জ্বলার খবর এসেছে। রবিবার রাত ৩টে নাগাদ ডেকরেটার্সের গুদাম থেকে আগুন ছড়িয়েছে খাবার ডেলিভারি সংস্থার গুদামে। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। আগুন লাগার পর থেকে খোঁজ পাওযা যাচ্ছিল না ২০ জনের। এদের অনেকের ফোন বন্ধ অবস্থায় ছিল।

    কারও আবার ফোন বেজে যাচ্ছে। সবমিলিয়ে আতঙ্কে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন পরিবারের লোকজন। পুলিশের কাছে অন্তত ২০ জনের মিসিং ডায়েরি জমা পড়েছে। এদের বেশিরভাগ মেদিনীপুর থেকে ডেকরেটার্সের কাজের জন্য এই গুদামে ছিলেন।