গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা, মৃত ৩০

    তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা, মৃত ৩০

    0
    69
    ছবি সৌজন্যে : এক্স
    তুষারঝড় ও তীব্র শীতে আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরাকানসাস, কানসাসসহ, ম্যাসাচুসেটস, টেনেসিসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসছে মৃত্যুর খবর।
    নিউইয়র্ক অঙ্গরাজ্যর রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তার শহরে গত ২ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েক জন সড়ক ও অন্যান্য দুর্ঘটনার জেরে মারা গেছেন। বাকিরা মারা গেছেন হাইপোথার্মিয়ায়। উত্তর মেরু থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে আমেরিকায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির দুই তৃতীয়াংশ এলাকা বর্তমানে পুরু তুষারস্তরের নিচে চাপা পড়েছে। আমেরিকার ২০ কোটিরও বেশি মানুষের জন্য কোল্ড অ্যালার্ট জারি করেছে মার্কিন আবহাওয়া দফতর। দেশটির মোট জনসংখ্যা ৩৪ কোটি ৮৬ লাখের কিছু বেশি। 
    এদিকে ঝড়ো আবহাওয়া ও তীব্র ঠাণ্ডার কারণে হঠাৎ করে বিদ্যুৎ চাহিদা বেড়ে যাওয়ায় অচল হয়ে পড়েছে অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে বিপর্যয় দেখা দিয়েছে বিদ্যুৎ পরিষেবায়।