গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব রাজ্যজুড়ে 

    ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব রাজ্যজুড়ে 

    0
    43
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সপ্তাহে পাঁচ দিনের কাজ-সহ একাধিক দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে ব্যাঙ্ক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের প্রভাব পড়েছে  পশ্চিমবঙ্গের বাঁকুড়া, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি সহ একাধিক জায়গায়।
    মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীরা ব্যাঙ্ক বন্ধ রেখে ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেছেন। নিজেদের দাবী-দাওয়া তুলে ধরে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান ধর্মঘটে সামিল ব্যাঙ্ক কর্মচারীরা। ব্যাঙ্ক ধর্মঘটে সর্বাত্মক ব্যাপক প্রভাব বাঁকুড়ায়। বন্ধ সমস্ত ব্যঙ্কের দরজা, বন্ধ এটিএম, স্টেট ব্যাঙ্কের সামনে বিক্ষোভ অবস্থান কর্মী আধিকারিকদের।এদিকে, হুগলিতেও ব্যাঙ্ক ধর্মঘটে ভোগান্তি গ্রাহকদের। টানা চারদিন ছুটির জন্য বন্ধ ছিল ব্যাঙ্ক। মঙ্গলবার ব্যাঙ্ক কর্মচারীদের সংগটন গুলোর ডাকে ধর্মঘট চলছে দেশ জুরে।
    আর একটানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় সমস্যায় পরেছেন গ্রাহকরা। অন্যদিকে, ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘটে শামিল হওয়ায় কার্যত স্তব্ধ দক্ষিণ চব্বিশ পরগণার ব্যাঙ্ক পরিষেবা।