
চ্যাটজিপিটিতে ইউজারের বয়স অনুমান করার নতুন ফিচার চালু করছে ওপেনএআই। এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কিনা, তা শনাক্ত করে সংবেদনশীল কনটেন্টের ঝুঁকি কমাতে চায় প্রতিষ্ঠানটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তারা চ্যাটজিপিটিতে বয়স শনাক্ত বা ,এজ প্রেডিকশন প্রযুক্তি চালু করছে। এই ফিচার বিশ্বব্যাপী ধাপে ধাপে কার্যকর হবে। লক্ষ্য হলো, ১৮ বছরের কম বয়সী ইউজারদের নিরাপত্তা জোরদার করা।ওপেনএআই বলছে, নতুন এই মডেল কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে বলে অনুমান করলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সুরক্ষা ব্যবস্থা চালু হবে। এতে সংবেদনশীল বা পরিণত বিষয়বস্তুর প্রদর্শন সীমিত করা হবে। সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্ট দেখার সুযোগ কমে যাবে।তবে বয়স শনাক্তের এই প্রক্রিয়া পুরোপুরি নির্ভুল নয়,এ কথা স্বীকার করেছে ওপেনএআই। ফলে কোনো প্রাপ্তবয়স্ক ইউজার ভুল করে কিশোরদের অভিজ্ঞতার আওতায় পড়তে পারেন।
এমন ক্ষেত্রে পূর্ণ সুবিধা ফিরে পেতে ইউজারকে পরিচয় যাচাই করতে হবে। এজন্য একটি সেলফি জমা দিতে হবে। যা ,পারসোনা নামের পরিচয় যাচাই সার্ভিসের মাধ্যমে যাচাই করা হবে।









