গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International এ বার কিউবার পালা, হুঁশিয়ারি ট্রাম্পের

    এ বার কিউবার পালা, হুঁশিয়ারি ট্রাম্পের

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    ভেনেজুয়েলার পরে এ বার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে কিউবা। তাঁর হুঁশিয়ারি, এ বার কিউবার পতন হবে।
    সেনা পাঠিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকায় তুলে নিয়ে ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকেই একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
    ভেনেজুয়েলার পরে গ্রিনল্যান্ড দখলের দাবি করেন তিনি। এবার তাঁর হুঁশিয়ারি, কিউবারও পতন হবে। ভেনেজুয়েলা ছিল কিউবার শীর্ষ তেল সরবরাহকারী। ভেনেজুয়েলার তেল এবং অর্থ পৌঁছনো বন্ধ করার কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মী এবং সংস্থাগুলি।