গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports দি মারিয়ার অভিযোগের তীর রিয়ালের দিকে

    দি মারিয়ার অভিযোগের তীর রিয়ালের দিকে

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স

    আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড আনহেল ডি মারিয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সে প্রায় এক যুগ আগে মাদ্রিদ জিতেছিল ,লা দেসিমা। নিজেদের দশম চ্যাম্পিয়নস লিগ জয়ের পর দল ছাড়তে বাধ্য হয়েছিলেন ডি মারিয়া। যদিও তখন বেতনসহ নানা বিষয়ে কাঠগড়ায় তোলা হয়েছিল খোদ ডি মারিয়াকেই।

    সম্প্রতি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগগুলো ছিল মিথ্যা।সেদিন যে কষ্ট পেয়েছিলেন, তা আজও তার মন থেকে মুছে যায়নি বলে জানিয়েছেন আনহেল ডি মারিয়া।তিনি বলেছেন,অনেক কষ্ট পেয়েছিলেন, কারণ দল ছেড়ে যেতে চাননি। জানান হয়েছিল , তিনি নাকি ক্রিস্টিয়ানোর সমান বেতন চান, তা ছিল মিথ্যা। যে অনেকগুলা ব্যালন ডি’অর জিতেছে, তার সমান আয় কিভাবে চাইতে পারেন ? উল্টো অভিযোগের সুরে বলেছেন, চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন এবং তখনকার কোচ কার্লো আনচেলত্তিও চাননি, ডি মারিয়া চলে যান।উল্লেখ্য, রিয়ালের হয়ে ওই চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও, একটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং একটি করে স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিলেন দি মারিয়া। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে মানিয়ে নিতে না পেরে পরের বছরই যান পিএসজিতে। বর্ণাঢ্য ক্যারিয়ারে এরপর পিএসজির হয়ে পাঁচটি লিগ ট্রফির পাশাপাশি জিতেছেন বহু ট্রফি।জাতীয় দলের হয়ে জিতেছেন দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ।

    শেষ পর্যন্ত ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। বর্তমানে ৩৭ বছর বয়সী দি মারিয়া খেলছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ত্রালে।