
মমতা বন্দ্যোপাধ্যায় সর্ষের বীজ ছড়িয়েছিলেন, এখন সিঙ্গুরের মানুষ চোখে সর্ষেফুল দেখছেন। নরেন্দ্র মোদীর সভার পর সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় কোনও শিল্প এরাজ্যে হবে না। রাজ্যের বিরোধী দলনেতার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ১৫ বছরে রাজ্য থেকে ৬ হাজার ৪৮৮টা শিল্প চলে গিয়েছে। এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র। তিনি আরও দাবি করেছেন এনডিএ সরকার রাজ্যের মানুষকে ৪০ লাখ বাড়ি দিয়েছে।
কিন্তু সাধরণ মানুষ সেই বাড়ি পাননি, সবই তৃণমূল নেতারা নিয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি লুঠ করেছে তৃণমূল।






