গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Hooghly কৃষির সঙ্গে শিল্পও চলবে, খতিয়ান মুখ্যমন্ত্রীর

    কৃষির সঙ্গে শিল্পও চলবে, খতিয়ান মুখ্যমন্ত্রীর

    0
    315
    ছবি সৌজন্যে : ফেসবুক

    কৃষি আমাদের সম্পদ, শিল্প আমাদের ভবিষ্যৎ। বামেদের সেই স্লোগানই সিঙ্গুরের সভায় কার্যত শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তাঁর স্পষ্ট বার্তা কৃষিও চলবে, শিল্পও চলবে। তবে কৃষিজমি দখল করে নয়, কৃষির সঙ্গে সহাবস্থান করেই চলবে শিল্প।

    কার্যত শিল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন সিঙ্গুরে ৮ একর জমির ওপর ৯ কোটিরও বেশি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে। পাশাপাশি সিঙ্গুরে ৭৭ একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি অ্যামাজন, ফ্লিপকার্ট সেখানে ওয়ারহাউস তৈরি করছে। যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    তারই পাল্টা সভা থেকে নিজের জমির আন্দোলনের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিঙ্গুরের জমি ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন, সেই কথা রেখেছেন। এরপরেই বিজেপিকে আক্রমণ করে বলেছেন তারকেশ্বর বিষ্ণুপুর লাইন তিনি করে গিয়েছিলেন ওরা ফিতে কেটেছে।