গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Hooghly একবার ১০ হাজার, ভোটের পর বুলডোজার – মুখ্যমন্ত্রী

    একবার ১০ হাজার, ভোটের পর বুলডোজার – মুখ্যমন্ত্রী

    0
    319
    ছবি সৌজন্যে : ফেসবুক

    একবার ১০ হাজার দিয়ে ভোটের পর বুলডোজার। সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রধানমন্ত্রীর সভার ১০ দিন পর সিঙ্গুরে সভা করেন তিনি। প্রথম থেকেই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি সাবধান করতে চান। অনেক প্রাইভেট কোম্পানির নাম করে মিথ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারে। সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকলে সেটা সবাই জানতে পারে। কিন্তু বিহারের মত অনেকের অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে।

    একবার ১০ হাজার, ইলেকশনের পরই বুলডোজার চালাবে। তাই ওই টাকায় যেন হাত না দেওয়া হয় সেকথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি পরে ফাঁসিয়ে দিতে পারে।