গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Hooghly প্রয়োজনে আদালতে দাঁড়াবেন, এসআইআর তোপ মুখ্যমন্ত্রীর

    প্রয়োজনে আদালতে দাঁড়াবেন, এসআইআর তোপ মুখ্যমন্ত্রীর

    0
    414
    ছবি সৌজন্যে : ফেসবুক

    সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে কেন্দ্র এবং কমিশন। তাঁর দাবি কেন্দ্র, কমিশনের চক্রান্ত রুখতেই তিনি দিল্লি যাবেন।

    তবে বুধবার অজিত পাওয়ারের মৃত্যুর কারণে মুখ্যমন্ত্রী তাঁর যাত্রা একদিন পিছিয়ে দিয়েছেন। প্রয়োজনে তিনিও আদালতে গিয়ে লড়বেন। এসআইআর-র নামে চক্রান্ত করে নাম কাটা হচ্ছে দাবি করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন কেন মানুষের ওপর বিশ্বাস নেই।  মানুষকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ভয় নয়, শুনানিতে ডাকলে যেন সবাই যায়। সহযোগিতা করেন। বাকি বিষয়টি তিনি দেখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওরা ঔদ্ধত্য দেখাচ্ছে। অহংকার দেখাচ্ছে। সব অহঙ্কার ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে।

    তার জন্য সবাইকে পাশে থাকতে হবে। তিনি আরও বলেছেন এসআইআর নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ না করতে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এটা বাংলা। এখানে ডিটেনশন ক্যাম্প হবে না।