
ঘরের মধ্যে পড়ে স্ত্রী, দুই মেয়ের গলা কাটা দেহ, পাশেই ঝুলছে ফল ব্যবসায়ী। মুর্শিদাবাদের ভগবানগোলায় ঘরের মধ্য থেকে ৪ জনের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে।
ভগবানগোলার নিমতলার বাসিন্দা বছর ৪০-র মানিক ব্যাপারির ফলের ব্যবসা করতেন। মানিকের স্ত্রী দোলা ব্যাপারি এবং তাঁর দুই মেয়ে তানহা ব্যাপারি এবং মায়েশা ব্যাপারি ওই বাড়িতেই থাকতেন। বুধবার এলাকায় দুর্গন্ধ বেরতে থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ঘর থেকে স্ত্রী দোলা, দুই সন্তানের গলাকাটা দেহ উদ্ধার করে। পাশেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মানিক ব্যাপারির দেহ। মাত্র ১০ মাস আগে ওই বাড়িতে ভাড়া এসেছিলেন মানিক ও তাঁর পরিবার।
পুলিশের অনুমান স্ত্রী এবং দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী হয়েছেন মানিক। ঠিক কি কারণে এমন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
