গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ট্রিগারে আঙুল, ট্রাম্পের হুমকির পাল্টা ইরান

    ট্রিগারে আঙুল, ট্রাম্পের হুমকির পাল্টা ইরান

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকা কোনও রকম হামলা চালালে তার জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে ইরান। উত্তেজনার মাঝে ফের তা স্পষ্ট করে দিল তেহরান।
    ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘচির কথায়, তাঁদের সামরিক বাহিনী ট্রিগারে আঙুল দিয়েই রেখেছে। যদিও সরাসরি আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামোল্লেখ করেননি তিনি। 
    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সুর চড়িয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চাপ দিচ্ছেন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নিয়েও। সম্প্রতি ইরানে খামেনি বিরোধী বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন তিনি। আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনও পৌঁছে গিয়েছে পশ্চিম এশিয়া লাগোয়া সমুদ্রে। এ অবস্থায় ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।