গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National উদ্ধার বিমানের ব্ল্যাকবক্স, ককপিটে থেকে দুটি শব্দ

    উদ্ধার বিমানের ব্ল্যাকবক্স, ককপিটে থেকে দুটি শব্দ

    0
    67
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    বারামতীতে অজিত পওয়ারের বিমান ভেঙে পড়ার ঠিক আগে ককপিট থেকে ভেসে এসেছিল দু’টি শব্দ। বিমান দুর্ঘটনার তদন্তে নেমে প্রাথমিক ভাবে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।
    দুই বিমানকর্মী , এক জন পাইলট, অপর জন ফার্স্ট অফিসার-র মধ্যে কোনও এক জন চিৎকার করে বলে উঠেছিলেন, ওহ শিট! দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ভেঙে পড়া বিমানের ব্ল্যাকবক্স।
    যে কোনও বিমানের ব্ল্যাকবক্সেই বিমানের গতিবিধি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি এবং ককপিটের ভিতরের কথোপকথনের রেকর্ড থাকে। ফলে ব্ল্যাকবক্সের তথ্য খতিয়ে দেখে জানা যাবে, অজিতের বিমান ভেঙে পড়ার আগে ঠিক কী ঘটেছিল ককপিটে।