গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum কীর্ণাহারে সোনার দোকানে লুঠ, বোমা মেরে চম্পট ডাকাত দলের

    কীর্ণাহারে সোনার দোকানে লুঠ, বোমা মেরে চম্পট ডাকাত দলের

    0
    364
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মাথায় পিস্তল ঠেকিয়ে সোনার গয়না, টাকা লুঠের পর বোমা ছুড়তে ছুড়তে পালালো ডাকাত দল। বীরভূমের কীর্ণাহারে ফিল্মি কায়দায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় শোরগোল পড়েছে।

    সিসিটিভি ফুটেজে লুঠের ভিডিও ধরা পড়েছে। জানা গিয়েছে বুধবার সন্ধের দিকে কীর্ণাহার বাসস্ট্যান্ডের পাশে ওই সোনার দোকানে হানা দেয় ৭-৮ জনের ডাকাত দল। একটি গাড়ি করে এসেছিল ডাকাত দলটি। এরপর দোকানে ঢুকে লুঠপাট চালায় ডাকাত দলটি। এরপর বোমা মারতে মারতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

    গাড়ি ফেলে চম্পট দেয় তারা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সোনার দোকান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।