মিমিকে মঞ্চ থেকে নামিয়ে গ্রেফতার বনগাঁর জ্যোতিষী তনয়

0
116
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অনুষ্ঠান মঞ্চ থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়া, হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যোতিষী তনয় শাস্ত্রীকে। রবিবার বনগাঁর এক ক্লাবের অনুষ্ঠানে মিমি দেরি করে পৌঁছনোয় তাঁকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

বনগাঁ থানায় ক্লাব সদস্য জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মিমি। সেই অভিযোগের প্রেক্ষিতে তিনদিন পর গ্রেফতার করা হয়েছে তনয় শাস্ত্রীকে। বৃহস্পতিবার তনয় শাস্ত্রীকে গ্রেফতার করতে গেলে বাধার মুখে পড়ে পুলিশ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ২৫ জানুয়ারি বনগাঁ পুরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের অনুষ্ঠানে মিমি চক্রবতীকে হেনস্থার অভিযোগ ওঠে।

যদিও অভিযুক্ত তনয় শাস্ত্রীর দাবি রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান করার জন্য পুলিশের অনুমতি ছিল। মিমি চক্রবর্তী দেরিতে পৌঁছনোয় পুলিশের দেওয়া সময়সীম পেরিয়ে যায়। তাই অভিনেত্রীকে মঞ্চ থেকে নেমে যেতে অনুরোধ করা হয়েছিল।