গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata স্বরাষ্ট্রসচিব সহ ৯ অফিসারের বিকল্প তালিকা পাঠাল নবান্ন

    স্বরাষ্ট্রসচিব সহ ৯ অফিসারের বিকল্প তালিকা পাঠাল নবান্ন

    0
    71
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ৫ রাজ্যে নির্বাচনে অবজার্ভার হিসেবে স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা, হাওড়ার সিপি সহ ২৫ অফিসারের তালিকায় আপত্তি জানিয়ে বিকল্প ৯ জনের তালিকা দিয়েছে নবান্ন।

    বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসার যার মধ্যে ১৫ জন আইএএস এবং ১০ আইপিএসকে ৫ রাজ্যের নির্বাচনে অবজার্ভার হিসেবে নিয়োগের জন্য ট্রেনিং নিতে বলা হয়েছে। তাতেই আপত্তি জানিয়ে রাজ্য সচিবালয় নবান্নের তরফে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে বলা হয়েছে ভোটের মুখে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের কেন্দ্রীয় অবজাভারের দায়িত্বে পাঠানো হলে আইনশৃঙ্খলা সহ প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই ৯ জন গুরুত্বপূর্ণ অফিসারকে অব্যাহতি দেওয়া হোক। তিন জন আইএএস-র বদলি বাতিল সংক্রান্ত যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে সেই মর্মে কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।

    রাজ্যে এসআইআর-র কাজে অবর্জাভার হিসেবে তিন আধিকারিককে নিয়োগ করেছিল কমিশন। অভিযোগ তারপর কমিশনের অনুমতি ছাড়াই তাঁদের অন্য দায়িত্ব দেয়