গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International নিপা মোকাবিলায় সক্ষম ভারত, বলল হু 

    নিপা মোকাবিলায় সক্ষম ভারত, বলল হু 

    0
    53
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গে আচমকাই আতঙ্ক ছড়িয়েছিল নিপা ভাইরাস। আক্রান্ত হন দুই নার্স-সহ কয়েকজন।
    তবে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভারতে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। বাংলার নাম আলাদাভাবে উল্লেখ না করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে চলাফেরার ক্ষেত্রে কোনও বিধিনিষেধের প্রয়োজন নেই। নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। তাই মানুষ থেকে মানুষের মধ্যে নিপা সংক্রমণের সম্ভাবনা খুবই কম, এমনটাই জানিয়েছে হু। শুক্রবার সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, নিপা ভাইরাস ছড়িয়ে পড়লেও সেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের।
    যেভাবে আমজনতার জন্য স্বাস্থ্য নির্দেশিকা দেওয়া হয়েছে, জনস্বাস্থ্য বজায় রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ করেছে, তাতে প্রমাণিত হয়েছে যে নিপা ভাইরাস নিয়ে ভারতের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এখনও পর্যন্ত ভারতে মানুষের মাধ্যমে নিপা সংক্রমণ বৃদ্ধির প্রমাণও মেলেনি।