প্রায় ১৮ ডিগ্রি ছুঁল কলকাতার পারদ! 

0
73
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে কলকাতার পারদ! পারদ চড়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর কিংবা দক্ষিণবঙ্গ— কোথাও পারদ খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই।
অর্থাৎ, আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই রাজ্যে। তবে কুয়াশার দাপট চলবে। শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, শুক্রবার ভোরে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫-১৬ ডিগ্রির ঘরে।
উত্তরবঙ্গেও বেশির ভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে। শুধুমাত্র দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস।