ডাম্পারের ভারে শীতলকুচিতে ভাঙল সেতু

0
684
ছবি সৌজন্যে : নিজস্ব
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কোচবিহারের শীতলকুচির সেতু। প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
শুক্রবার সকালে বিকট শব্দে স্থানীয়রা ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। এরপরেই দেখা গিয়েছে সেতুর ওপর দাড়িয়ে রয়েছে ডাম্পার। আর সেতুর একটা অংশ ভেঙে ছুলছে নীচে। স্থানীয়দের দাবি ডাম্পারের অতিরিক্ত ভারে ভেঙে পড়েছে সেতুটি। ঘটনার জেরে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শীতলকুচির দেবনাথপাড়া এলাকায় সেতু ভেঙে পড়ার ঘটনায় ভোগান্তির মধ্যে পড়েন স্থানীয়রা। বন্ধ হয়ে যায় সিতাইয়ের সঙ্গে যোগাযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন ও পুলিশ।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সেতুটি। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তবে দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর নেই।