গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

    অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স

    অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামলেই যেন ফাইনাল নিশ্চিত আরিনা সাবালেঙ্কার। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-২, ৬-৩ সেটে হারিয়ে টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন বিশ্ব টেনিসের এক নম্বর তারকা।

    এই জয়ের মাধ্যমে ওপেন যুগে উওমেন্স সিঙ্গলসে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা মাত্র তৃতীয় খেলোয়াড় হলেন বেলারুশের সাবালেঙ্কা। এর আগে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি ইভন গুলাগং ও মার্টিনা হিঙ্গিস।চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি সেটও হারাননি সাবালেঙ্কা। ওপেন যুগে অস্ট্রেলিয়ান ওপেনে কোনো সেট না হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠলেন তিনি। এই তালিকায় ইভন গুলাগং ও স্টেফি গ্রাফ চারবার করে ফাইনালে পৌঁছেছিলেন।সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখান সাবালেঙ্কা। প্রথম সেটে তার শক্তিশালী শটের সামনে দাঁড়াতেই পারেননি দ্বাদশ বাছাই এলিনা সভিতোলিনা। দ্বিতীয় সেটে এক পর্যায়ে ব্রেক পয়েন্টের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ইউক্রেনিয়ান তারকা। শেষ পর্যন্ত ম্যাচ নিজের করে নেন সাবালেঙ্কা।ম্যাচ শেষে দুই খেলোয়াড় নেটে হাত মেলাননি।

    ম্যাচ শুরুর আগেই দর্শকদের জানিয়ে দেওয়া হয়েছিল, সাবালেঙ্কা ও সভিতোলিনার মধ্যে কোনো করমর্দন হবে না। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ ও বেলারুশিয়ান খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর নীতিতে অটল রয়েছেন ইউক্রেনের টেনিস খেলোয়াড়রা।