
আনন্দপুরের অগ্নিকাণ্ডে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন পশ্চিমবঙ্গের আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।
যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে এককালীন সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা আগেই করেছে রাজ্য সরকার।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর একথা জানিয়েছিলেন পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম।
