৭ দিনে শেষ করতে হবে শুনানির কাজ, নির্দেশ কমিশনের

0
123
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
৭ দিনের মধ্যে শুনানির কাজ শেষের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআরের শুনানির পরে সেই সংক্রান্ত তথ্য আপলোড হয়ে গেলে এবার তা সুপার চেকিং করবেন রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষকরা।
এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি তারা জানিয়েছে এই ধরণের শুনানি এবং কাগজপত্র আপলোডের কাজ ৭ দিনের মধ্যে করতে হবে। বৈঠকে ডিইও, ইআরও এবং এইআরদের নির্দেশ দিয়েছে কমিশন। শনিবার বিকেল ৫টার মধ্যে শুনানির বকেয়া সব নোটিস জেনারেট করতে হবে। এসআইআর শুনানি নিয়ে রাজ্যের সিইও দফতরের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ধার্য করা হয়েছে এবং ওই মাসের ১৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা।