গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে অজিত-জায়া সুনেত্রা

    মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে অজিত-জায়া সুনেত্রা

    0
    60
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সদ্যপ্রয়াত অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা।তাঁকে আনুষ্ঠানিক ভাবে নেতা নির্বাচিত করার জন্য শনিবার সকালেই এনসিপি পরিষদয়ীয় দলে বৈঠক ডাকা হয়ে ছিল।

    বৈঠকে যোগ দিতে মুম্বইয়ে পৌঁছান এনসিপির বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যেরা।মহারাষ্ট্রের ইতিহাসে সুনেত্রাই হলেন প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী।বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ।ফলে উপমুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব নিলে বিধানসভা অথবা বিধান পরিষদের উপনির্বাচনে জিততে হবে। প্রসঙ্গত, বিধানসভার মতোই বিধান পরিষদেও নির্বাচিত হতে হয়। কিন্তু সেখানে সাধারণ নাগরিকেরা ভোট দেন না। সেখানে প্রাতিষ্ঠানিক ভোট দেন বিভিন্ন ক্ষেত্রভুক্ত পেশার মানুষ এবং পঞ্চায়েত-পুরসভার মতো স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধিরা।উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও একটা সময় বিধান পরিষদ ছিল। সাতের দশকে যুক্তফ্রন্টের সরকার ক্ষমতায় এসে তার অবলুপ্তি ঘটায়। সারা ভারতে এখনও ৬টি রাজ্যে বিধান পরিষদ আছে।সেগুলি হল মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং কর্নাটক। এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডণবীসের সরকারি বাসভবন বর্ষায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করছিলেন এনসিপি নেতা ছগন ভুজবল, প্রফুল পটেল, এবং সুনীল তটকরে।

    ফডণবীস মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী অজিতের হাতে অর্থ, আবগারি, ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল।সূত্রের খবর, সেগুলি চেয়ে দরবার করেছেন প্রফুলেরা।