আর্সেনালের বিস্ময়বালককে মেসির সঙ্গে তুলনা

0
165
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো,এই দুই মহাতারকার নামেই আধুনিক ফুটবলের একটি যুগ সংজ্ঞায়িত।তাদের মানদণ্ড ধরেই নতুন প্রজন্মের প্রতিভাদের বিচার করা হয়।

এমন প্রেক্ষাপটেই আর্সেনালের কোচ মিকেল আর্তেতা ১৬ বছর বয়সী এক কিশোর ফুটবলারের মধ্যে ছোটবেলার লিওনেল মেসির ঝলক দেখছেন বলে মন্তব্য করেছেন।প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে আর্তেতার কাছে জানতে চাওয়া হয় আর্সেনাল একাডেমির তরুণ প্রতিভা ম্যাক্স ডাউম্যান সম্পর্কে।স্প্যানিশ কোচ স্পষ্টভাবেই তার মুগ্ধতার কথা জানান।আর্তেতা বলেছেন, নিশ্চয়ই সে আমার দেখা সেরা একাডেমি খেলোয়াড়দের একজন। আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে সে যা করেছে, এমন কিছু আমি আগে দেখিনি। একবার কেবল এমন একজনকে দেখেছিলাম, যে বার্সেলোনায় খেলত, কিন্তু হয়তো সেটাও এর মতো ছিল না।আর্তেতার এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল মেসির শুরুর দিনের দিকেই।কিশোর এই মিডফিল্ডারের মানসিক দৃঢ়তারও প্রশংসা করেন আর্সেনাল কোচ। তার ভাষায়, তার মধ্যে এক ধরনের ক্যারিশমা ও ব্যক্তিত্ব আছে।

স্টেডিয়াম, পরিস্থিতি কিংবা প্রতিপক্ষ, কোনো কিছুই তাকে চাপে ফেলে না।এর আগেই নজর কেড়েছেন ম্যাক্স ডাউম্যান। ১৫ বছর ২৩৫ দিন বয়সে এমিরেটস স্টেডিয়ামে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ জয়ের ম্যাচে সিনিয়র দলে অভিষেক ঘটে তার।