
রবিবার সংসদে পেশ হতে চলেছে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট। বিশেষ উৎসবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঝুলি থেকে কী কী বের হয় সেদিকেই বাড়তি নজর গোটা দেশের।
বাজেট মানেই শেয়ার বাজার ও একাধিক সেক্টরে লক্ষ্মীলাভ। ফলে মুখিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। বলা হচ্ছে এবারের বাজেটে উপভোক্তা সেক্টরে বড়সড় চমক দিতে পারে সরকার। মধ্যবিত্ত ও গ্রামীণ ভারতের ক্রয়ক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ নেওয়া হতে পারে। এমজিএনআরইজিএ, কিষাণ যোজনা, আবাস যোজনার মতো প্রকল্পে বরাদ্ধ বৃদ্ধি পেতে পারে। সোনা ও রুপোর উপর সরকারের বর্তমান জিএসটি ৩ শতাংশ। তা কমিয়ে ১.২৫ বা ১.৫ শতাংশ করা হতে পারে।এই বাজেটে পরিকাঠামো উন্নয়ন বা ক্যাপেক্স সেক্টরে বরাদ্দ পাড়াতে পারে সরকার। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন ২.০-তে প্রায় ১.৫ ট্রিলিয়ন টাকার সংশোধিত প্রকল্পের ঘোষণা করা হতে পারে। প্রতিরক্ষা খাতেও এবার ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে এই সেক্টরের শেয়ারগুলিতে জোয়ার আসতে পারে।
এর পাশাপাশি কনজিউমার ডিউরেবলস ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষেত্রেও বড় বিনিয়োগ হতে পারে। পিএম কুসুম যোজনায় বড় ছাড় দেওয়া হতে পারে।





