
তৃণমূলের দুর্নীতির কারণে আনন্দপুরে অগ্নিকাণ্ড। অমিত শাহ আক্রমণ করতেই তাঁকে পাল্টা বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি মৃতদেহ নিয়ে শকুনের রাজনীতি করে। ওদের রাজনীতি মৃতদেহ খুঁজে বেড়ানো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ঘটনার পর কারখানার মালিককে গ্রেফতার করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছেন একটা বেসরকারি কারখানার গোডাউন তার মধ্যে কে কী পরিস্থিতিতে আচে সেটা সরকারের পক্ষে দেখা সম্ভব নয়। খবর পাওয়া মাত্রই সরকার, জেলা প্রশাসন যথাযথ কাজ করেছে। গ্রেফতার করেছে। এর পিছনে যদি কোনও শিল্পপতি থাকেন তাকেও বরদাস্ত করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় মোমো সংস্থার মালিকের সফরসঙ্গীর প্রসঙ্গ টেনে অমিত শাহ-র বক্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন যাঁরা দেশের সম্পদ লুঠ করে পালিয়েছেন সেই নীরব মোদী, মেহুল চোকসিরাই তো প্রধানমন্ত্রীর সঙ্গেই বিদেশ সফরে গিয়েছিলেন।
