মৃত্যুর রাজনীতি বিজেপির, নীরব-মেহুলদের টেনে পাল্টা অভিষেক

0
101

তৃণমূলের দুর্নীতির কারণে আনন্দপুরে অগ্নিকাণ্ড। অমিত শাহ আক্রমণ করতেই তাঁকে পাল্টা বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি মৃতদেহ নিয়ে শকুনের রাজনীতি করে। ওদের রাজনীতি মৃতদেহ খুঁজে বেড়ানো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ঘটনার পর কারখানার মালিককে গ্রেফতার করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছেন একটা বেসরকারি কারখানার গোডাউন তার মধ্যে কে কী পরিস্থিতিতে আচে সেটা সরকারের পক্ষে দেখা সম্ভব নয়।