জয়ার নতুন ছবিতে সাড়া

0
142
ছবি সৌজন্যে :ফেসবুক

গোলাপি পোশাকে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এসব ছবিতে ধরা পড়েছে তাঁর হাস্যোজ্জ্বল মুহূর্ত।

ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। এদিকে নতুন বছরটা দারুণভাবে শুরু করেছেন জয়া। কলকাতার টেলিভিশন চ্যানেল আয়োজিত বিনোদনের সেরা ২৪ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

সুমন মুখার্জি পরিচালিত পুতুলনাচের ইতিকথা-তে অনবদ্য অভিনয়ের জন্য জয়া আহসান এ স্বীকৃতি অর্জন করেছেন। ছবিতে কুসুম চরিত্রে অভিনয় করেন তিনি। মুক্তির আগে দেওয়া সাক্ষাৎকারে কুসুমকে স্বপ্নের চরিত্র হিসেবে উল্লেখ করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এদিকে জয়া অভিনীত নতুন সিনেমা ওসিডি কলকাতায় মুক্তি পাবে ৬ ফেব্রুয়ারি।