গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International রবিবার থেকে রাফা ক্রসিং খুলছে ইজ়রায়েল

    রবিবার থেকে রাফা ক্রসিং খুলছে ইজ়রায়েল

    0
    39
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শেষ পর্যন্ত আন্তর্জাতিক অনুরোধ মেনে প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ার সঙ্গে পড়শি মিশরের যোগাযোগের একমাত্র পথ রাফা ক্রসিং আংশিক ভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইজ়রায়েল সরকার।

    রবিবার থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। উল্লেখ্য,২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর বেশ কিছু দিন রাফা সীমান্ত বন্ধ রেখেছিল মিশর। মিশর প্রশাসনের আশঙ্কা ছিল যে, সীমান্তের দরজা খুলে দেওয়া হলে প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা ইজ়রায়েলি হানা থেকে রক্ষা পেতে তাদের দেশে এসে আশ্রয় নেবেন।পরে যদিও গাজ়ায় ত্রাণ পাঠানোর জন্য নিয়ন্ত্রিত ভাবে সীমান্তের দরজা খুলেছিল মিশর। পরবর্তী পর্যায়ে অসামরিক গাজ়াবাসীর যাতায়াতের জন্যও সীমিত ভাবে রাফা সীমান্ত খোলার কথা ঘোষণা করেছিল নীলনদের দেশ।

    কিন্তু ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার দক্ষিণ গাজ়ার রাফা ক্রসিং দিয়ে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।গত মাসে আমেরিকার মধ্যস্থতার সংঘর্ষবিরতি সংক্রান্ত আলোচনার সময় তেল আভিভ জানিয়েছিল, হামাসের হাতে আটক শেষ ইজ়রায়েলি পণবন্দি রান গভিলির দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত রাফা ক্রংসিং খোলা হবে না।