গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

    অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স

    এলেনা রিবাকিনা যেন হিসাব মেলাতেই ফিরে এসেছিলেন মেলবোর্ন পার্কে। তিন বছর আগে যে কোর্টে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন, সেই রড লেভার অ্যারেনাতেই হারালেন বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে।

    তিন সেটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি জিতে নিলেন কাজাখস্তানের তারকা রিবাকিনা।২০২৩ সালের ফাইনালে সাবালেঙ্কার কাছে হারের প্রতিশোধ নিতেই যেন এবার নামেন রিবাকিনা।পুরো টুর্নামেন্টজুড়ে নীরবে কিন্তু দারুণ কার্যকর টেনিস খেলে শেষ পর্যন্ত তুলে নিলেন নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। এর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন তিনি।ফাইনালে দুজনেই ছিলেন অনবদ্য ছন্দে। ২০০৮ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি হলেন এমন দুই খেলোয়াড়, যারা ফাইনালের আগে একটি সেটও হারাননি।তবে ম্যাচের শুরুতেই চাপটা সাবালেঙ্কার ওপর বাড়িয়ে দেন রিবাকিনা। প্রথম গেমেই ব্রেক পেয়ে এগিয়ে যান তিনি। পরে সেটটি নিজের করে নেন।দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান শীর্ষ বাছাই সাবালেঙ্কা। শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক খেলায় সমতায় ফেরান ম্যাচ। তবে নির্ধারণী সেটে আবারও নিজের শান্ত, নিয়ন্ত্রিত এবং শক্তিশালী টেনিসে ম্যাচের নিয়ন্ত্রণ নেন রিবাকিনা।

    শেষ পর্যন্ত সাবালেঙ্কার হার্ডকোর্ট আধিপত্যে চিড় ধরিয়ে শিরোপা নিশ্চিত করেন ২৬ বছর বয়সী এলেনা রিবাকিনা।