গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দিল্লিতে বিক্ষিপ্ত বৃষ্টি, পাহাড়ে তুষারপাত

    দিল্লিতে বিক্ষিপ্ত বৃষ্টি, পাহাড়ে তুষারপাত

    0
    121
    ছবি সৌজন্যে : এক্স

    উত্তর ভারতের রাজ্যগুলিতে রবিবার আবার বৃষ্টি শুরু হয়েছে পার্বত্য অঞ্চলে। ছাড় পায় নি সমতলও, সঙ্গী কনকনে ঠান্ডা হাওয়া। পার্বত্য অঞ্চলে হয়েছে তুষারপাতও।

    ভারতীয় মৌসম ভবন বলছে, দু’টি পশ্চিমি ঝঞ্ঝার কারণেই আবার হাওয়াবদল উত্তর ভারতে। পূর্বাভাস বলছে, পশ্চিম হিমালয় পার্বত্য অঞ্চলে আগামী কয়েক দিন হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে বিক্ষিপ্ত ভাবে। এদিকে,গত কয়েক সপ্তাহে জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচলের বেশ কিছু এলাকায় টানা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বরফ পড়েছে। হাওয়া অফিস বলছে, বিরতির পরে দ্বিতীয় ইনিংসে সে ভাবে টানা বৃষ্টি হবে না। ভারী বৃষ্টিও হবে না। তবে বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

    জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে আরও বেশি বরফ পড়বে। দু’টি পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই এই হাওয়াবদল হয়েছে উত্তর ভারতে। আবহবিদেরা বলছেন, মেঘ ক্রমে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লির দিকে সরে যাবে। সেখানেও হাওয়াবদল হবে।পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কিছু অংশে আবার কনকনে ঠান্ডা পড়তে পারে। শ্রীনগর, হিসারে তাপমাত্রা ঝপ করে নামতে পারে অনেকটাই।