গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National সামরিক খাতে ১৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি

    সামরিক খাতে ১৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধি

    0
    102
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    গত বছরের যুদ্ধের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নবম বাজেটে সামরিক ক্ষেত্রকে বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের ইতিহাসে সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে ২০২৬ সালের বাজেটে।

    গত বছর সামরিক খাতে যেখানে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ ছিল সেটাই চলতি বছরে বাড়িয়ে করা হয়েছে ৭.৮৫ লক্ষ কোটি। অর্থাৎ এক বছরে ১৫ শতাংশ বেড়েছে সামরিক বাজেট। যদিও বাজেট ভাষণে সামরিক ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি একটি শব্দও খরচ করেননি নির্মলা। সামরিক বাজেটে এবছরের বিশেষত্ব হল সেনার আধুনিকরণের লক্ষ্যে মূলধনী খাতে ব্যাপক বৃদ্ধি। গত বছর এর পরিমাণ ছিল ১.৮০ লক্ষ কোটি টাকা সেটাই এই বছর ২৮ শতাংশ বেড়ে হয়েছে ২.৩১ লক্ষ কোটি। এই অর্থ প্রতিরক্ষা তহবিলে জমা থাকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি ক্রয় ও সামরিক উৎপাদনের ক্ষেত্রে। এর পাশাপাশি মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে স্বদেশী প্রতিরক্ষা উৎপাদন আরও বাড়ানোর দিকে জোর দেবে কেন্দ্রীয় সরকার।

    বাজেটে ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলিকেও আর্থিক সুরক্ষা দেওয়া হবে যাতে অস্ত্র উৎপাদনে ভারতকে অন্য দেশের উপর নির্ভরশীল হতে না হয়।রিপোর্ট বলছে, ২০১৫-১৬ সালে দেশের সামরিক বাজেট যেখানে ছিল মাত্র ৮৩ হাজার ৬১৪ কোটি ধাপে ধাপে বাড়তে বাড়তে ২০২৬-২৭ সালে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ২.৩১ লক্ষ কোটি টাকা।