গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia প্রেমিকার ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে দেহ মিলল যুবকের

    প্রেমিকার ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে দেহ মিলল যুবকের

    0
    221
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফোন পেয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দেহ মিলল প্রেমিকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের গেটে-র হালদারপাড়ায়।

    প্রেমিকার পরিবারের বিরুদ্ধে সৌরভ নামে ওই যুবককে শ্বাসরোধ করে বা পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার। তাদের দাবি শনিবার রাতে সৌরভকে ফোন করে নিজের বাড়িতে ডাকে তাঁর প্রেমিকা। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে সৌরভের পরিবার। পরে রবিবার ভোরে প্রেমিকার বাড়ির পাশে ঝোমের মধ্যে সৌরভের দেহ উদ্ধার হয়।

    এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ সৌরভকে ডেকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছে তরুণীর পরিবার। পরে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।