গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Howrah রাস্তার মধ্যেই শ্লীলতাহনি, হাওড়ায় গ্রেফতার যুবক

    রাস্তার মধ্যেই শ্লীলতাহনি, হাওড়ায় গ্রেফতার যুবক

    0
    200
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রকাশ্যে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে হাওড়ার চ্যাটার্জিহাট এলাকায়। সিসিটিভি ফুটেজে অভিযুক্ত-র শ্লীলতাহানির ভিডিও ধরা পড়েছে।

    জানা গিয়েছে রবিবার দুপুরে চ্যাটার্জিহাটের গদাধর মিস্ত্রি বাই লেন ধরে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। অভিযোগ তখনই উল্টো দিক থেকে এক বাইকআরোহা তরুণীকে দেখে বাইক ঘুরিয়ে নেয়, এরপর প্রকাশ্যেই শ্লীলতাহানি করে পালিয়ে যায় ওই যুবক।

    ক্লাবের সিসি ক্যামেরায় ঘটনার মুহূর্তের ভিডিও ধরা পড়েছে। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।