বেলডাঙা-কাণ্ড, ঘটনাস্থলে খোঁজ এনআইএ-র

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব
বেলডাঙাকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে গিয়ে খোঁজ চালাচ্ছে এনআইএ-র ২টি দল। বহরমপুর সাইবার ক্রাইম দফতর, বেলডাঙা পাঁচরাহা মোড়, বেলডাঙা পুরসভা ও বেলডাঙা স্টেশনে পৌঁছেছে এনআইএ।
স্থানীয় বাসিন্দা, রেল কর্তৃপক্ষ, স্টেশন ম্যানেজার ও আরপিএফ-র সঙ্গে কথা এনআইএ আধিকারিকদের। এরপর বেলডাঙা থানায় এসে বৈঠকে বসেন এনআইএ-র তদন্তকারীরা। ঝাড়খণ্ডে মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এনআইএ আধিকারিকদের। ১৬ ও ১৭ জানুয়ারি অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙা। ১৭ তারিখ রেল গেট ভাঙচুরের ঘটনাও ঘটে। নৈরাজ্যের আগুনে পরপর দু’দিন জ্বলেছিল মুর্শিদাবাদের বেলডাঙা।
রাস্তা ও রেল অবরোধ দিয়ে শুরুটা হলেও, পরে তা তাণ্ডবের রূপ নেয়। বাঁশ লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি, গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের উপর হামলা। বাদ যায়নি কিছুই।