গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Kolkata নাজিরাবাদে না গিয়ে দিল্লিতে সার্কাস করছেন মমতা: অধীর

    নাজিরাবাদে না গিয়ে দিল্লিতে সার্কাস করছেন মমতা: অধীর

    0
    46
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এতগুলো মানুষের মৃত্যুর পরেও নাজিরাবাদে না গিয়ে দিল্লিতে গিয়ে সার্কাস করছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ করেছেন অধীর চৌধুরি।

    মঙ্গলবার আনন্দপুরের নাজিরাবাজে আগুন ভস্মীভূত জোড়া গুদাম পরিদর্শনে গিয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানে দাড়িয়ে অধীর চৌধুরি বলেছেন এখানে যে মানষ আসবে তার হৃদয় ভারাক্রান্ত না হয়ে পারে না। কলকাতার বুকে এত বড় ঘটনা ঘটল, যেখানে ৩২ জনের প্রাণ গেল, যার দায় তণমূলেরই। তাঁর অভিযোগ তৃণমূল নেতাদের প্রশ্রয়েই রাজ্যে নিয়ম না মেনে শিল্প গড়ে ওঠে। অধীর চৌধুরির প্রশ্ন এত বড় কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না কেন।

    প্রশাসন জানে না কারখানার মালিক কে, কোথায় তিনি, কতজন কর্মচারী সেখানে কাজ করতে, কিছুই স্পষ্ট নয়। জলাভূমি বুজিয়ে কীভাবে কারখানা তৈরির অনুমতি দেওয়া হল, তার কোনও ব্যাখ্যা নেই বলে দাবি করেছেন অধীর চৌধুরি।