গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অনলাইনে গেমে আপত্তি, ঝাঁপ দিয়ে মৃত ৩ বোন

    অনলাইনে গেমে আপত্তি, ঝাঁপ দিয়ে মৃত ৩ বোন

    0
    42
    ছবি সৌজন্যে : এক্স
    অনলাইনে গেম খেলতে দিচ্ছিলেন না বাবা-মা। অভিমানে বহুতলের আবাসনের দশ তলা থেকে একসঙ্গে ঝাঁপ দিল তিন বোন। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ।
    ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১২, ১৪ এবং ১৬ বছর বয়সি ওই তিন নাবালিকার। জানা যাচ্ছে, তিন বোনই অনলাইনে গেমের প্রতি আসক্ত ছিল। এমনকি মাঝে মধ্যে স্কুলে না গিয়ে গেম খেলতে বসে যেত তিন কিশোরী। সূত্রের খবর, মঙ্গলবার রাতেও ওই গেম খেলা নিয়েই অশান্তি বাধে বাড়িতে।
    বাবা-মা গেম খেলতে দিচ্ছিলেন না তিন বোনকে। এর পরেই তিন কিশোরী একসঙ্গে আবাসনের দশতলা থেকে ঝাঁপ দেয়।