গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology অনুবাদে গুগলকে টেক্কা দেবে চ্যাটজিপিটি

    অনুবাদে গুগলকে টেক্কা দেবে চ্যাটজিপিটি

    0
    74
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অনুবাদের ক্ষেত্রে গুগলকে টেক্কা দেওয়ার লক্ষ্যে নতুন ঘোষণা করেছে ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির জন্য আলাদা করে চ্যাটজিপিটি ট্রান্সলেট তুলে ধরার কথা জানিয়েছে সংস্থাটি।

    বিশেষজ্ঞদের মতে, এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত গুগল ট্রান্সলেটকে সরাসরি চ্যালেঞ্জ জানাল ওপেনএআই।২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই চ্যাটজিপিটি একের পর এক চমক দিয়ে এসেছে। শুরু থেকেই গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতায় নামার ইঙ্গিত ছিল ওপেনএআইয়ের। সেই লক্ষ্যেই এবার অনুবাদ পরিষেবায় নতুন করে গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ট্রান্সলেট এমন একটি পরিষেবা হিসেবে তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন ভাষায় আরও নির্ভুল, স্বাভাবিক ও প্রাসঙ্গিক অনুবাদ পাওয়া যাবে। যদিও চ্যাটজিপিটিতে আগে থেকেই অনুবাদ সুবিধা রয়েছে, নতুন এই টুলের মাধ্যমে ইউজারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে বলে জানানো হয়েছে।এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, চ্যাটজিপিটি ভাষা ব্যবহারে বরাবরই পারদর্শী।সঠিক ভাব ও সাংস্কৃতিক সূক্ষ্মতা বজায় রেখে ৪০টিরও বেশি ভাষায় নির্ভুল অনুবাদ করতে পারে এটি। চ্যাটজিপিটি ট্রান্সলেট সেই ক্ষমতাকেই সামনে আনবে এবং একে আরও উন্নত করার লক্ষ্যে কাজ চলছে।এই ঘোষণার পর থেকেই প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে, নাম না করলেও নতুন বিবৃতির মাধ্যমে গুগলকেই সরাসরি চ্যালেঞ্জ জানাল ওপেনএআই।

    বর্তমানে গুগল ট্রান্সলেট ২৪৯টি ভাষা নিয়ে কাজ করে, যেখানে চ্যাটজিপিটি এখন পর্যন্ত স্বচ্ছন্দভাবে প্রায় ৪৭টি ভাষায় অনুবাদ করতে সক্ষম।