গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Kolkata খিদিরপুরে হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ

    খিদিরপুরে হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব

    খিদিরপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। বুধবার দুপুরে খিদিরপুরে গিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির।

    অভিযোগ ইকবালপুর ষোলআনা মসজিদ এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন কয়েকনজন। গো ব্যাক স্লোগান দিতে থাকেন। কারও কারও হাতে হকি স্টিক ছিল বলে অভিযোগ। তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। হুমায়ুনের অভিযোগ তৃণমূলের লোকজন তাঁকে হেনস্থা করেছে। ফিরহাদ হাকিমের অনুগামীরাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে। যদিও বিক্ষোভকারীদের হাতে কোনও পতাকা ছিল না।

    বিক্ষোভকারীদের অভিযোগ খিদিরপুর চত্বরে কোনও বিভেদের রাজনীতি তারা করতে দেবেন না বলে হুমায়ুন কবিরকে বিক্ষোভ দেখানো হয়েছে। এর আগে ব্রিগেড পরিদর্শনে গিয়ে একইভাবে বিক্ষোভের মুখে পড়েছিলেন হুমায়ুন কবির।