
সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে নাম লিখেছেন আমেরিকার র্যাপ তারকা কেনড্রিক লেমার।এবার গ্র্যামিতে আসরে পাঁচটি পুরস্কার জিতে তিনি ভেঙে দিয়েছেন র্যাপারদের মধ্যে সর্বোচ্চ গ্র্যামি জয়ের রেকর্ড।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে বসেছিল পুরস্কারের আসর।বরাবরের মত এবারও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বসেরা শিল্পীদের হাতে গ্র্যামি পুরস্কার তুলে দেওয়া হয়। ৯৫টি বিভাগের মধ্যে অনুষ্ঠিত প্রাক্-সম্প্রচার পর্বে ঘোষণা করা হয়েছে ৮৬টি বিভাগের বিজয়ীদের নাম।লেমারের আগে র্যাপ সংগীতের জগতে এতদিন এই এই রেকর্ড ছিল র্যাপার জে-জি’র দখলে।জে-জি’র মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে গেছেন। এই শিল্পীর ঝুলিতে আছে ২৭টি গ্র্যামি।এবার গুরুত্বপূর্ণ পুরস্কার সং অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন বিলি আইলিশ। তিনি ওয়াইল্ডফ্লাওয়ার গানের জন্য এই পুরস্কার পেয়েছেন। ডেবি তিয়ার মাস ফোতোস দিয়ে অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন ব্যাড বানি। স্প্যানিশ ভাষায় গান গেয়ে এর আগে আর কোনো শিল্পী এতটা প্রশংসা কুড়াননি।উল্লেখ্য,মা-বাবার দেওয়া নাম বেনিতো আন্তোনিও মার্তিনেজ ওকাসিও ফেলে ব্যাড বানি নামেই বেশি পরিচিত হন পুয়ের্তোরিকোর এই শিল্পী।লুথার গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার ঘরে তুলেছেন কেনড্রিক লামার ও সিজা। ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং সেরা পপ সলো পারফরম্যান্স বিভাগে বিজয়ী হয়েছেন তার মেসি গানের জন্য।
বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে প্রথমবারের মত গ্র্যামি জিতেছেন ৯০ বছর বয়সী তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা। তার অ্যালবামের নাম,মেডিটেশানস দ্য রিফ্লেকশানস অব হিস হোলিনেস দ্য দালাই লামা।








