গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International গ্র্যামির মঞ্চে ট্রাম্পকে নিয়ে রসিকতা

    গ্র্যামির মঞ্চে ট্রাম্পকে নিয়ে রসিকতা

    0
    47
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শেষবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করতে এসে যেন প্রথা ভাঙলেন ট্রেভর নোয়াহ। সাধারণত তিনি গ্র্যামির মঞ্চে রাজনৈতিক আলাপ টানেন না।

    তবে এবার দেখা মিলল ভিন্ন এক নোয়াহর। অনুষ্ঠানের শুরুতেই র‍্যাপার নিকি মিনাজের সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প ভক্তি নিয়ে রীতিমতো খোঁচা দিয়েছেন জনপ্রিয় সঞ্চালক ট্রেভর নোয়াহ।লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় আয়োজিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের উদ্বোধনী মনোলোগে নোয়াহ দর্শকদের জানিয়েছেন,কেন এই মেগা আসরে নিকি মিনাজ অনুপস্থিত।কারণ, তিনি এখনো হোয়াইট হাউসে। এরপরেই নিকি মিনাজের বর্তমান রাজনৈতিক অবস্থানের দিকে ইঙ্গিত করে নোয়াহ বলেছেন, নিকি মিনাজ আজ এখানে নেই। তিনি এখনো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে আছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা করছেন।উল্লেখ্য, সম্প্রতি নিকি মিনাজ ডোনাল্ড ট্রাম্প এবং তার মাগা মুভমেন্টের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে নিজের ফ্যানদের মধ্যে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন।

    রসিকতার পারদ আরও চড়িয়ে নোয়াহ ট্রাম্পের কণ্ঠ নকল করে কার্ডি বি-র ভাইরাল গান,ডাবলু এ পি-এর প্রসঙ্গ টানেন। ট্রাম্পের ভঙ্গিতে তিনি বলেন, আসলে নিকি, আমার শরীরই সবচেয়ে আকর্ষণীয়,সবাই এটাই বলছে। আমি জানি তারা বলে এটা তুমি, কিন্তু আসলে এটা আমি। ওয়্যাপ, ওয়্যাপ, ওয়্যাপ। দেখ বেবি।