মিষ্টিমুখ-আবির খেলায় মাতলেন আন্দোলনকারীরা

0
90
ছবি সৌজন্যে : নিজস্ব

ডিএ মামলার রায় শুনে আনন্দে মিষ্টিমুখ, আবির খেলায় মেতেছেন শহিদ মিনারে অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন তাঁরা যাতে যে কমিটি তৈরি হবে তাদের সঙ্গে বসতে পারেন, সেই আবেদন করবেন। তার দাবি রাজ্য সরকারের আর্থিক অবস্থা মোটেই খারাপ নয়, ডিএ দিতেই পারে। সেই তথ্য কমিটির কাছে তুলে ধরবেন। সুপ্রিম কোর্টের রায়ের পরেও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না তিনি।

ভাস্কর ঘোষ বলেছেন কর্মচারী সমাজ পথে না নামলে এই ২৫ শতাংশ তাঁরা পাবেন না। ৩১ মার্চের মধ্যে ঘাড় ধরে সরকারকে এই রায় মানতে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।