রোহিঙ্গা খুঁজে পেয়েছেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর, পদত্যাগ করুন মোদী

0
87
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

অনুপ্রবেশ ইস্যুতে শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন জাতীয় গ্রন্থাগারে পেগাসাস লাগিয়েছেন অনুপ্রবেশের কথা বলেছেন।

এরপরেই প্রশ্ন তুলেছেন এখনও পর্যন্ত একটাও রোহিঙ্গা পেয়েছেন। তাঁর দাবি ২০২৪-র ভোট এই ভোটার লিস্টেই হয়েছে। তা হলে তো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত। অনুপ্রবেশ ইস্যুতে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেল, রেলকে অনেক জমি দিয়েছেন। যা চায় তাই দেওয়া হয়েছে। কিন্তু বিএসএফ ৫০ কিলোমিটার পর্যন্ত ঢুকতে চায়, সেটা হতে দেবেন না। আগে যে জমি দিয়েছেন সেখানে কাজ শুরু হোক, আবার জমি দেবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি বাংলাকে টার্গেট করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের যখন পরপর মৃত্যু হচ্ছিল, তখনপ্রতিবাদ কোথায় ছিল।