গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান গ্রেফতার

    আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান গ্রেফতার

    0
    41
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লি বিস্ফোরণে নাম জড়িয়েছিল হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের। জেহাদের সেই আঁতুড়ঘরেই ফের অভিযান দিল্লি পুলিশের।
    প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকিকে।
    ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন-এর দায়ের করা দুটি এফআইআরের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
    পুলিশের তরফে জানা গিয়েছে, লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পরই সামনে এসেছিল এই প্রতারণার তথ্য। ওই বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির তথ্য সামনে আসতেই পদক্ষেপ শুরু হয়। দায়ের হয় একের পর এক এফআইআর। মাঠে নামে ইডিও। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইডির তদন্তের পাশাপাশি দিল্লি পুলিশের তরফে সিদ্দিকিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।