পুলিশি নিষ্ক্রিয়তা, কাঁকুলিয়াকাণ্ডের প্রতিবাদে মিছিল শুভেন্দুর

0
119
ছবি সৌজন্যে : সংগৃহীত

গোলপার্কের কাঁকুলিয়া রোডে গুলিকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে ঢাকুরিয়া থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করেছেন শুভেন্দু অধিকারী।

অবিলম্বে সোনা পাপ্পুর গ্রেফতারি চাই, এই দাবিতে প্ল্যাকার্ড হাতে মিছিল করেছে বিজেপির কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারী দাবি করেছেন শাসকদলের ঘনিষ্ঠ বলেই অভিযুক্ত সোনা পাপ্পুকে গ্রেফতার করছে না পুলিশ। অথচ অভিযুক্ত সোনা পাপ্পু ফেসবুক লাইভে হুমকি দেয়।

রাজ্যের বিরোধী দলনেতার দাবি এরা এক একটা শহরের শাহজাহান। বিভিন্ন এলাকায় তৃণমূলের এরকম শাহজাহান রয়েছে। যাদের ভোট লুঠ করতে কাজে লাগায় তৃণমূল।