
দুর্ঘটনায় মৃত স্ত্রী, ছেলের দেহ মর্গে রেখে এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন শিক্ষক। হৃদয় বিদারক ছবি মালদার গাজোলে।
জানা গিয়েছে মালদার গাজোলের খড়দহিলের বাসিন্দা শিক্ষক ইয়াসিন আনসারি কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসায় শিক্ষকতা করেন। ওই এলাকাতেই স্ত্রী এবং ছেলেকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকতেন। নামের বানান ভুল থাকায় শুক্রবার গাজোলের শুনানিকেন্দ্রে হাজির হওয়ার কথা ছিল স্কুলশিক্ষক এবং তাঁর স্ত্রীর। সেই কারণে বৃহস্পতিবার রাতে স্ত্রী হালিমা খাতুন এবং নয় মাসের ছেলে আরিফ হাসানকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইয়াসিন। বাস ধরবেন বলে টোটো করে আমবাজার এলাকায় যাচ্ছিলেন। সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের টোটো উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হালিমার। রক্তাক্ত অবস্থায় আরিফকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এরপর স্ত্রী সন্তানের হে মালদা মেডিক্যাল কলেজে মর্গে রেখেই শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছেন ইয়াসিন।








