পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

0
107
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন সংক্রান্ত সীমাবদ্ধতার মেয়াদ স্বেচ্ছায় বাড়ানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান দুই দেশের আলোচকরা বসে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করুক।এসময় তিনি পুরনো চুক্তিটিকে খারাপভাবে আলোচিত বলে উল্লেখ করেন। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, নিউ স্টার্ট-এর মেয়াদ বাড়ানোর পরিবর্তে আমাদের পারমাণবিক বিশেষজ্ঞদের একটি নতুন, উন্নত ও আধুনিক চুক্তি তৈরিতে কাজ করা উচিত।যেটি ভবিষ্যতে দীর্ঘদিন কার্যকর থাকবে।এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি চান চীনও নতুন চুক্তির অংশ হোক। তবে বেজিং কর্তৃপক্ষ এ বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার অর্থ হলো আমেরিকা ও রাশিয়ার বিপুল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর আর কোনো বাধ্যতামূলক সীমা থাকছে না।পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের প্রেক্ষাপটে এতে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ওয়াশিংটন একই প্রতিশ্রুতি দিলে তিনি আরো এক বছরের জন্য এই চুক্তি মেনে চলতে প্রস্তুত।