
অর্থনীতিবিদ অশোক লাহিড়িকে অপমান করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অভিযোগ এনে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে বিধানসভার বাজেট অধিবেশন। শুক্রবার রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি মুখ্যমন্ত্রীর হামটি-ডামটি মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছেন। তিনি বলেন সম্ভবত মুখ্যমন্ত্রী হাম্পটি, ডাম্পটি মন্তব্য রাজ্য বাজেটের প্রসঙ্গে বলেছিলেন। বিজেপির অভিযোগ অশোক লাহিড়ির বক্তব্যের পরেই তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল যে অর্থনীতিকে ধ্বংস করেছেন তা কার্যত তুলে ধরেন অশোক লাহিড়ি। সেজন্যই তাদের গাত্রদাহ হচ্ছে।
অশোক লাহিড়ি জানিয়েছেন গঠনমূলক আলোচনা না করে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এটা বিধানসভায় শোভনীয় নয়।







