গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

    ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

    0
    84
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    জুম্মাবারে আত্মঘাতী বোমারুর হামলা চলেছে ইসলামাবাদের শিয়া মসজিদের সামনে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে খবর, বিস্ফোরণে অন্তত ৩১ জনের প্রাণ গিয়েছে।

    শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জখম হন অন্তত ৮০ জন। ঘটনার পরেই শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইসলামবাদ পুলিশের আইজি। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধারকাজ শুরু হয়েছে।আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং পলিক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেছেন, বিস্ফোরণের ব্যাপারে এখনই স্পষ্ট ভাবে কিছু বলা সম্ভব নয়। ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।এদিকে নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার সময় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিলেন। সেই সময় মসজিদের ভিতরেই প্রবেশ করতে যাচ্ছিলেন হামলাকারী। কিন্তু তাকে গেটেই আটকে দেয় নিরাপত্তাবাহিনী।

    তা সত্ত্বেও হামলা আটকানো যায় নি। প্রকাশ্যে আসা একটি ভিডিওয় দেখা গিয়েছে, আগুনে ঝলসে যাওয়া বহু দেহ পড়ে রয়েছে রাস্তায়। অনেকেরই হাত-পা ছিন্নভিন্ন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদের একটি ফটক এবং আশপাশের কিছু ঘরবাড়ি।উল্লেখ্য,গত বছরের নভেম্বরেও ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী হামলায় বহু মানুষ নিহত হয়েছিলেন।